দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনালাপ হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে তারা একমত হয়েছেন।
নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রীকে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সম্পর্কে অবহিত করেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার সহযোগীদের ইসরায়েলের অস্তিত্ব নিয়ে করা কঠোর বক্তব্যের বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি ইসরায়েলের সীমান্ত এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো নেতাদের সম্মেলন আয়োজনের পরিপ্রেক্ষিতে এই আলোচনা হয়েছে। তুরস্কের নেতা এরদোয়ান এর আগে বেশ কয়েকবার ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক চুক্তি দুর্বল করার অভিযোগ তুলেছেন।
এ সপ্তাহে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়েও ইসরায়েল উদ্বেগ প্রকাশ করেছে। ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্প এই বিক্রির বিষয়টি উত্থাপন করেছিলেন।
সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এরদোয়ান ‘যুক্তরাষ্ট্রের আদর্শ মিত্র নন’। তিনি আরও দাবি করেন, এরদোয়ান ‘আমার দেশ, একমাত্র ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দেন।’
সূত্র: সিএনএন
/অ